ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

‌‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’- এর ১১ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত স্মারক জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।

নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

প্রকাশিত : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬