ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রিয়াদ ও দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে ২২ হাজার যাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়ে চরম ক্ষতির মুখে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট ছিল।

সরাসরি ফ্লাইটের মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে প্রভাবিত হয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকেও তারা যাত্রী বহন করেনি।

সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

রিয়াদ ও দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে ২২ হাজার যাত্রী

প্রকাশিত : ০৫:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬