ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গুগড়াছড়ি রত্মা বিমায় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সদর উপজেলা,গুগড়াছড়ি সুদুঅং মেম্বার পাড়ার রত্মা বিমায় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

২৬ অক্টোবর (সোমবার) এ উপলক্ষে বিহারে সংঘদান, অষ্টপরিষ্কার দান, নানাবিধ দান ধর্মদেশনা ও আকাশপ্রদীপ ওড়ানোসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী ও ভক্তরা অংশগ্রহণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রত্মা বিমায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চাইন্দাওয়েসা ভিক্ষু। তাঁর ধর্মদেশনার মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য এবং বৌদ্ধ ধর্মের মৈত্রী, করুণা, ক্ষমা ও অহিংসার আদর্শ তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ডা. থুইলাউ মারমা এবং বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ পুণ্যার্থীরা।
ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে সবাই বুদ্ধের আদর্শ অনুসরণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। তিন মাসের বর্ষাবাস শেষে এ উৎসবের মধ্য দিয়ে ভিক্ষুসংঘের প্রবারণা সম্পন্ন হয়। পাশাপাশি আত্মশুদ্ধি, ধর্মীয় অনুশাসন পালন, পারস্পরিক ক্ষমা ও সকল প্রাণীর সুখ-শান্তি কামনার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে অবৈধ ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা, চিমনি ভেঙে বন্ধ

গুগড়াছড়ি রত্মা বিমায় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

প্রকাশিত : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬