ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আনসার-ভিডিপির কুটিরশিল্পে মুগ্ধ ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানিতে চুক্তি স্বাক্ষরের আগ্রহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একাডেমিতে উপস্থিত হয়ে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা উৎপাদিত এসব পণ্য সামগ্রী ঘুরে দেখেন।

একাডেমিতে আগমনকালে রাষ্ট্রদূতদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অভ্যর্থনা শেষে রাষ্ট্রদূতেরা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস, প্রান্তিক শক্তি এবং ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁরা একাডেমিতে উৎপাদিত পণ্যের উচ্চমান ও সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এসব পণ্য নিজ নিজ দেশে আমদানির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

পরিদর্শন শেষে একাডেমি মহাপরিচালকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় একসময় আনসার-ভিডিপি একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রমের সূচনা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একাডেমির তৈরি হস্ত ও কুটিরশিল্প পণ্যের চাহিদা এবং আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

মহাপরিচালক আরও উল্লেখ করেন, চার দেশের রাষ্ট্রদূত একাডেমির উৎপাদিত পণ্য নিজ নিজ দেশে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন, যা একাডেমি তথা দেশের হস্তশিল্প খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

উক্ত পরিদর্শনের সময় চার দেশের সম্মানিত রাষ্ট্রদূতদের পাশাপাশি আনসার-ভিডিপির উচ্চপদস্থ কর্মকর্তা, একাডেমির সদস্যবৃন্দ এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান। পুরো পরিদর্শন জুড়ে তাঁরা আনসার-ভিডিপির হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন প্রদর্শনী মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন এবং উৎপাদিত পণ্যের বিশ্বমানের নিখুঁত কারুকাজ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

দ্য ডেইলি স্টারের সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া

আনসার-ভিডিপির কুটিরশিল্পে মুগ্ধ ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানিতে চুক্তি স্বাক্ষরের আগ্রহ

প্রকাশিত : ০৬:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬