ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঢাকা শহরে অবৈধ রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি, নতুন নীতিমালা প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও যাত্রী পরিবহণব্যবস্থা সুশৃঙ্খল করতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ব্যাটারিচালিত রিকশার এ নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশা নিবন্ধনের জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষের নিকট তফসিল-২ এ উল্লিখিত ফিসহ নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিলপূর্বক তফসিল-১ এ বর্ণিত ফরম অনুযায়ী আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য প্রাপ্ত আবেদন, দাখিলকৃত কাগজাদি এবং বুয়েট কর্তৃক নির্ধারিত ই-রিকশার প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্যের আলোকে যাচাই-বাছাইপূর্বক সন্তুষ্ট হলে, আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে ই-রিকশার নিবন্ধন করবে।

জনপ্রিয় সংবাদ

প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন পেল রূপপুর পারমাণবিক কেন্দ্র

ঢাকা শহরে অবৈধ রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি, নতুন নীতিমালা প্রকাশ

প্রকাশিত : ০৪:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬