ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রমনায় ককটেল হামলার ঘটনা: গ্রেপ্তার ২ জনের স্বীকারোক্তিতে মিলল আরও ৪টি ককটেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৮টার দিকে মধুবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল টিম।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন জাহিদুল ইসলাম মনির (২০) ও অপরজন এক কিশোর।  মনির ফরিদপুরের সদরপুর থানার চর গ্রামন্দি এলাকার হাফেজ ফকিরের ছেলে ।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলা এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিলের ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর ও মনিরকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতরে থাকা চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে বোম ডিসপোজাল টিম মধুবাগ মাঠে তা নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা শহরে অবৈধ রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি, নতুন নীতিমালা প্রকাশ

রমনায় ককটেল হামলার ঘটনা: গ্রেপ্তার ২ জনের স্বীকারোক্তিতে মিলল আরও ৪টি ককটেল

প্রকাশিত : ০৩:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬