কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে বর্নাঢ্য নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ মিছিল ও র্যালি বের করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার উপজেলা পরিষদ গেট থেকে বর্নাঢ্য র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালী, আলোচনা সভা ও মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বেলজিয়াম বিএনপি সভাপতি সাইদুর রহমান লিটন, বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বিএনপি)-এর প্রধান সহযোগী সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শকে সামনে রেখে যুবশক্তির উন্নয়ন ও তাদের কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয় যুবদল প্রতিষ্ঠার পর ১৯৭৮ সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে এর প্রথম কমিটি গঠিত হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চার দশকেরও বেশি সময়ের পথচলায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর মতো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির ভ্যানগার্ড বা অগ্রবর্তী সংগঠন হিসেবে ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালে সংগঠনটি গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড যেমন—রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সংগঠনটি তাদের ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রেখেছে।

ডেস্ক রিপোর্ট 






















