ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আশ্রয় আবেদন নাকচ হলে কোনো নোটিশ ছাড়াই ফেরত পাঠাবে যুক্তরাজ্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশটি থেকে বহিষ্কারের আগে আর পাঁচ কার্যদিবসের নোটিশ দিতে হবে না সরকারকে। এ বিষয়ে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়মে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম কিছু না জানিয়েই ছয় মাসের মধ্যে বহিষ্কার করতে পারবে ব্রিটিশ হোম অফিস।

বর্তমানে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের ধারণা, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন। এতে বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত হয়।

নতুন নিয়মের সমালোচনা করেছে শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটি বলেছে, “এত অল্প সময়ের নোটিশে মানুষকে বহিষ্কার করলে তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে।”

শরণার্থী সহায়তাকারী এই দাতব্য সংস্থার পরিচালক ইমরান হুসেইন বলেন, বাস্তবতা হলো জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর।

তিনি আরও বলেন, “মানুষকে মর্যাদার সঙ্গে দেশে ফিরতে সহায়তা করলে তাদের অনেকেই সেই সুযোগ গ্রহণ করবেন। এতে করদাতাদের অর্থও অনেক কম ব্যয় হবে।”

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনবেন। নতুন সংশোধনীর মাধ্যমে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে।

এর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের ক্ষমতা পাবে। এই ক্ষমতা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে ঘূর্ণিঝড় আতঙ্কে দুঃচ্শিন্তায় কৃষক, ফসলহানির আশঙ্কা

আশ্রয় আবেদন নাকচ হলে কোনো নোটিশ ছাড়াই ফেরত পাঠাবে যুক্তরাজ্য

প্রকাশিত : ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬