ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আরদা গুলার ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

তরুণ তুর্কি তারকা আরদা আরগুলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন ২১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাকে ঘিরে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনাও সাজাচ্ছে রিয়াল।

২০২৩ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন গুলার। ক্লাবটির হয়ে চার মৌসুমে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন পাঁচটি শিরোপা। তুরস্ক জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৮ ম্যাচ।

চুক্তি নবায়নের পর উচ্ছ্বাস প্রকাশ করে গুলার বলেন, ‘প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সি পরার সময়ই জানতাম, আমি বিশাল এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আজও সেই গর্ব ও আনন্দ অনুভব করছি, তবে এখন দায়িত্ব আরও বেশি।’

ক্লাবটির হয়ে আরও অনেক বছর খেলতে চান গুলার। তার লক্ষ্য, আরও শিরোপা জেতা এবং রিয়ালের ইতিহাসে নিজের ছাপ রেখে যাওয়া।

চুক্তি নবায়নের খবরে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি তারকা লিখেছেন, ‘ধন্যবাদ, আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারব।’

জনপ্রিয় সংবাদ

November Rain — নভেম্বরের বৃষ্টিতে এক টুকরো মায়াবী অনুভূতি

আরদা গুলার ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন

প্রকাশিত : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬