দুমকি প্রতিনিধিঃ আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি ২-০ গোলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে ‘খ’ গ্রুপের এ খেলা অনুষ্ঠিত হয়। ১টা ৫০ মিনিটের সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী ভুবন পাল প্রথম গোলটি করেন। ২ টা ৪০ মিনিটের সময় ভুবন পাল আরেকটি গোল করে দলকে জয়ের চূড়ান্ত লক্ষ্য মাত্রায় নিয়ে যায়।
ফলে পবিপ্রবি টীম ২-০ গোলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।
উল্লেখ্য পবিপ্রবি’র ১৮ সদস্যের একটি ফুটবল টীম গত ১৭ নভেম্বর রাতে আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে।

ডেস্ক রিপোর্ট 






















