ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বরগুনায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাবের বিলাস বহুল বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার পর শহরের চরকলোনী এলাকায় সরকারি মহিলা কলেজের উত্তর পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে বরগুনা শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় চরকলোনী এলাকায় শিহাবের বাড়িতে আগুন দেখতে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা শিহাব বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর বাড়িতে কেউ বসবাস করেন না।

এদিকে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শিহাবের স্ত্রী নাজনীন মেরী। আগুন নেভানোর পর রাত ১টা ২৮ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বলবার কিছুই নেই। শুধু এটাই বলব, ফেসবুকজুড়েই আজ যারা আমাদের ব্যথায় ব্যথিত, কষ্টের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আফসোস করবেন না আপনারা। ভালো লোকের কদর নেই। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার দাম নেই। হক পয়সায় সেবা করার প্রতিদান নেই। এত বছর করেই তো গেলাম। আজ চোখ আর জলে ভাসছে না। আমাদের দোয়ায় রাখবেন। তিনি কোনো ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেননি।

পোস্টের শেষাংশে তিনি এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে রাত ১টা ২৮ মিনিটে খবর পাওয়ার কথাও উল্লেখ করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশের টহল চলাকালে ওই বাড়িতে আগুন দেখতে পান সদস্যরা। কে বা কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জনপ্রিয় সংবাদ

আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পবিপ্রবি ২-০ গোলে জয়ী

বরগুনায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬