ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৪৫৭ বার দেখা হয়েছে

পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই অনুষ্ঠানে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫