ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাংলাদেশসহ ১৪ দেশের ‘ভিসা’ স্থগিত করল সৌদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪২২ বার দেখা হয়েছে

হজ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ ২০২৫ সালের জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব সরকার। এই আদেশে উল্লিখিত দেশগুলোর জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত থাকবে।

বাংলাদেশসহ এই স্থগিতাদেশ ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইয়েমেন ও মরোক্কোর জন্যও কার্যকর করা হয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানায়, এমন পদক্ষেপের কারণে স্থগিতাদেশের অধীন দেশগুলোর কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রিয়াদ রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা রাখতে পারে।

ব্লক ওয়ার্ক ভিসা হলো একটি পূর্ব-অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগ কর্তাদের নির্দিষ্টসংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে কম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে। একে গ্রুপ ভিসাও বলা হয়।

নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে ঈদ কেনাকাটায় উপচে পড়া ভিড়

বাংলাদেশসহ ১৪ দেশের ‘ভিসা’ স্থগিত করল সৌদি

প্রকাশিত : ১২:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫