ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৪০৩ বার দেখা হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে। রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে দেখা যায় তাকে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দৃঢ় অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ স্থগিত করেছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। পরবর্তীতে কূটনৈতিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে অসম সমঝোতা চুক্তি হয়েছিল, সেগুলি বাতিল করা হবে। এ বিষয়ে পত্র দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’

জনপ্রিয় সংবাদ

এলো ‘অ্যাশেজ’-এর ‘ছায়া’, সঙ্গে আরো দুই গানের খবর

সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

প্রকাশিত : ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫