ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনু আক্তার ওই এলাকার সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সৈয়দ মোহাম্মদ ইমরান পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। গত কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। সোমবারও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। একপর্যায়ে বসতঘরের রান্নাঘরে মিনু আক্তারের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুভেন্দু অধিকারীকে সংযত করার জন্য ভারত সরকারের প্রতি জোর আহ্বান জিএম সিরাজ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে

প্রকাশিত : ০৯:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫