ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে পল্লী সেবা সংঘের উদ্যোগে শাক সবজির বীজ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৯৭ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ(পিএস‌এস) এর উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষ্যে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে মহিলা সদস্যদের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়।

সোমবার (১০নভেম্বর) দুপুরে পল্লী সেবা সংঘের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএস‌এস’র সভাপতি ও সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম,দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাংবাদিক কামাল হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তার প্রমুখ। সুবিধাভোগী মহিলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসা. রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২শতাধিক সদস্যের মধ্যে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলার বীজ বিতরণ করা হয়।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

দুমকিতে পল্লী সেবা সংঘের উদ্যোগে শাক সবজির বীজ বিতরণ

প্রকাশিত : ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫