ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জাজেস কমপ্লেক্স-প্রধান বিচারপতির বাসভবনসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকায় যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা, মানববন্ধন, অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এছাড়া বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 111/৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১১ নভেম্বর মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

জাজেস কমপ্লেক্স-প্রধান বিচারপতির বাসভবনসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৮:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫