নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা এলাকায় বেশ কয়েক দিন ধরে বেশ কয়েকটি ট্রাক্টর /পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানার নেতৃত্বে কয়েকজন চৌকস পুলিশ সদস্যের সমন্বয়ে পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রে সদস্যদের দুই চোরকে গ্রেফতার করে মান্দা থানা পুলিশ। মান্দা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদ পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে চোর সন্দেহে মোঃ ফারুক হোসেন (৪৫) পিতা মৃত মফিজ উদ্দিন, সাং গাড়ীক্ষেত্র, থানা মান্দা । মান্দা পুলিশ সুত্রে জানাযায় জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী মোঃ মিলন হোসেন (৫০) পিতা মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং লালবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয় ।

পুলিশ জানায় আন্তজেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্য পর্যালোচনা করে অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গতকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেখানো স্থান থেকে তাদের হেফাজত থাকা আরো ৩টি পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে পাওয়ার টিলার চুরি করার পর চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করেছেন। ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী জনাব রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস। পুলিশের এই সাফল্য জনক অভিযানে অত্যন্ত আনন্দিত এবং পাওয়ার টিলার গুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। কৃষি নির্ভর মান্দা এলাকার কৃষি কাজে ব্যবহৃত ৪টি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানিয়েছে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক রিপোর্ট 






















