ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রবাসী মাসুদ হাওলাদারের অর্থায়নে কালকিনিতে ব্রিজ উদ্বোধন, দূর হলো জনদুর্ভোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

oplus_0

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতি সন্তান ও দুবাই প্রবাসী সমাজসেবক মাসুদ হাওলাদারের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে পৌর এলাকার উত্তর রাজদীর একটি খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষের ভোগান্তি লাঘবে মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন মাসুদ হাওলাদার। তার প্রতিষ্ঠিত ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উত্তর রাজদী মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন সমাজসেবক মাসুদ হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, মোস্তফা বেপারী, ইউনুস আলী হাওলাদার, মোস্তফা ঘরামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে মাসুদ হাওলাদার বলেন,
“আমি সবসময় চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে। এই ব্রিজটি নির্মাণের মাধ্যমে মানুষের চলাচল সহজ হবে—এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কাজ অব্যাহত রাখতে চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি নির্মিত হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে। এখন তারা সহজেই যাতায়াত করতে পারছেন, যা তাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলেছে।

প্রবাসী মাসুদ হাওলাদারের অর্থায়নে কালকিনিতে ব্রিজ উদ্বোধন, দূর হলো জনদুর্ভোগ

প্রকাশিত : ০৯:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬