ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঈদের পরে প্রথম কার্যদিবসে ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

অফিসে এসেই প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বলে জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

সকাল থেকে রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি আরও বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

ঈদের পরে প্রথম কার্যদিবসে ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬