ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মাদারীপুরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করায় এক দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

এ সময় ‘মেজবা স্টোর’ নামের একটি দোকানে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত এসব পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এ ছাড়া, পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি

প্রকাশিত : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬