ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২১২ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ জেলার সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া  করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত দিবসে সাধারণ মানুষের উপস্থিতি ও লক্ষনীয়।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত : ১১:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬