আলমগীর হোসেন মেঘনা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুটি গ্রুপের দ্বন্দ্ব প্রকাশে রূপ নিলো। একটির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অদুদ মুন্সি ও তার অনুসারীরা অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী। তবে স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে মেঘনার রাজনীতিতে বিভাজন আরও তীব্র হতে পারে। এদিকে গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দুই গ্রুপের আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন এবং একে অপরকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন ও উভয় পক্ষ পরশ পরকে অবৈধ বলে অভিযোগ করেন। সূত্রে জানা যায় গত (১ অক্টোবর) ২০২৫ উপজেলা হাইওয়ে রাস্তার সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে মানববন্ধন করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রথমে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অনুসারীরা অবস্থান নেন। পরে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়।

এদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তি যোদ্ধোদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন এর কথা কাটাকাটির মধ্য দিয়ে আবারও দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিল। অদুদ মুন্সির সমর্থকদের অভিযোগ উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে আমাদের কমিটিকে কোন দাওয়াত দেয় না। এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী বলেন মেঘনায় বিএনপির কোন কমিটি নাই। যদি কমিটি থেকে থাকে তাহলে বৈধ কাগজ দেখাতে বলেন।
উপরদিকে অদুদ মুন্সি বলেন আমাদের কমিটিই বৈধ, এ বিষয়ে কোন সন্দেহ নাই। আমরা দলের সিদ্ধান্ত মেনে সমস্থ কার্যক্রম পরিচালনা করছি।
দাওয়াতের বিষয় মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তার বলেন দুই গ্রুপের দ্বন্দ্ব সর্ম্পকে আমার জানা ছিল না। আমাকে এই সংসদীয় এলাকার মাননীয় সংসদ সদস্য যে নির্দেশনা দেন আমি সেই ভাবেই কার্যক্রম পরিচালনা করি।

ডেস্ক রিপোর্ট 






















