ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পরিচ্ছন্নতাকর্মীর পরিবার মৃত্যুজনিত কারণে পাবে এককালীন অর্থ সহায়তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মৃত্যুজনিত কারণে পরিচ্ছন্নতাকর্মীর পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের দাফন, দাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেবে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সম্প্রতি ডিএসসিসির সচিব নাছিম আহমেদ একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি অনুমোদন দিয়েছেন।

দপ্তর আদেশে বলা হয়, ৯ম কর্পোরেশন সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঐচ্ছিক তহবিল নীতিমালা অনুযায়ী মৃত্যুজনিত কারণে পরিচ্ছন্নতাকর্মীর পরিবারকে এককালীন ৩ লাখ টাকা প্রদান করা হবে।

একইসঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের দাফন, দাহ বা সৎকারের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

পরিচ্ছন্নতাকর্মীর পরিবার মৃত্যুজনিত কারণে পাবে এককালীন অর্থ সহায়তা

প্রকাশিত : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬