ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

Oplus_131072

বেনাপোল-(শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ২৮ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি’র মাসিলা বিওপি এবং আমড়াখালী চেকপোষ্ট ও সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ ব্যাগ বাগদা চিংড়ীর পোনা, ০৫ টি শাড়ী এবং ১১ টি কসমেটিকস সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,১৩,৪৫০/-(পাঁচ লক্ষ তেরো হাজার চারশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা

ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শত শত হেক্টর জমির ফসল নীলফামারীতে

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন

প্রকাশিত : ০৮:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬