ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি-বিজিবির প্রেস ব্রিফিং

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

Oplus_131072

বেনাপোল-শার্শা প্রতিনিধি: সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধ এবং দেশের অভ্যন্তরে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন, বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছেন। অবৈধ মজুদ ও পাচার রোধে ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, যশোর অঞ্চলের সীমান্ত এলাকায় ১৯২টি বিশেষ টহল পরিচালনা, ১৯৩টি মোবাইল টিম মোতায়েন এবং ১১১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ২৯টি তেল পাম্প নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
সারাদেশে ৩১টি জেলার ১৯১টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে ৪৮টি মতবিনিময় সভা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ৭১টি যৌথ টহলের মাধ্যমে সমন্বিত কার্যক্রম চালানো হচ্ছে। নদীপথে পাচার ঠেকাতে স্পিডবোট টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্যও আহ্বান জানান তিনি।
জনপ্রিয় সংবাদ

বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু লালবাগে

বেনাপোল সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি-বিজিবির প্রেস ব্রিফিং

প্রকাশিত : ১০:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬