ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের নিয়োগে কোনো তদবির নেই: ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ২৪৪ বার দেখা হয়েছে
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার বেলাল হোসেন। তিনি সতর্ক করে বলেন, তদবির করতে আসলেই প্রার্থীকে বাদ দেওয়া হবে।
গত রবিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না এবং কাউকে টাকা দেবেন না। কেউ টাকা দিলেও তা আমার কাছে পৌঁছাবে না। প্রয়োজনে আমি এই জেলা ছেড়ে চলে যাব, তবুও কোনো অনিয়ম বা দুর্নীতি করবো না।”
জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, দেশে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে বেশি দামে বিক্রি করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।
সভায় কলেজ অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লা রনি।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

পুলিশের নিয়োগে কোনো তদবির নেই: ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল

প্রকাশিত : ১১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬