ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাছ থেকে পড়ে প্রান গেলো ৪ সন্তানের জনকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৬১ বার দেখা হয়েছে
গাছ থেকে পড়ে প্রান গেলো ৪ সন্তানের জনক রফিক পাটোয়ারী (৫৫)। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে চাঁদপু্র সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।  রফিক পাটোয়ারী একই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের হাউদের বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় মুদি ব্যবসায়ী মিজান ও কুয়েত প্রবাসী খোরশেদ আলম জানান, রফিক পাটোয়ারী পেশায় কৃষি কাজ করে। মাঝে মাঝে গাছ কাটার কাজ করে। এদিন তিনি শ্রমিক হিসাবে গাছ কাটতে যান ইমলামপুর ব্রীজের কাছে সেলিম বেপারী বাড়িতে। গাছ কাটার ফাঁকে তিনি গাছ থেকে পড়ে মারাত্বক আহত হন। এর পরেই তাকে উদ্বার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

গাছ থেকে পড়ে প্রান গেলো ৪ সন্তানের জনকের

প্রকাশিত : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬