ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইউসিবিএলের অর্থ আত্মসাৎ, দুই সাবেক পরিচালক কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির দুই সাবেক পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির দুই সাবেক পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন ইউসিবিএলের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী (৬৫) ও তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬)। এদিন আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

দুদক চট্টগ্রামের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, ঋণ অনুমোদনের আগে ব্যাংকের তদন্ত কমিটি প্রস্তাবটি ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছিল। প্রতিবেদনে ১৭টি নেতিবাচক কারণ উল্লেখ করা হলেও তৎকালীন পরিচালনা পর্ষদ তা আমলে না নিয়ে ঋণ অনুমোদন দেয়।

গত বছরের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। পরবর্তীতে ৫ জানুয়ারি জাবেদসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। গত ১১ মার্চ আদালত এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। সেদিন গ্রেপ্তার থাকা আটজন ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত।

জনপ্রিয় সংবাদ

এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক

ইউসিবিএলের অর্থ আত্মসাৎ, দুই সাবেক পরিচালক কারাগারে

প্রকাশিত : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬