ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে সিএনজি পাম্পে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২২১ বার দেখা হয়েছে
দাউদকান্দি ( কুমিল্লা) প্রতিনিধি: দেশব্যাপী জ্বালানি সংকট প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী দাউদকান্দি উপজেলার সকল সিএনজি পাম্পে তদারকি ও অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, বিএসটিআই এবং পুলিশ সদস্যরা।
অভিযানের সময় স্বল্প পেন্নাই গৌরীপুরে অবস্থিত রাবেয়া সিএনজি পাম্পকে ক্রয়-বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেদওয়ান ইসলাম বলেন, “কৃত্রিমভাবে জ্বালানি সংকট সৃষ্টি রোধ করাই আমাদের মূল লক্ষ্য। পাম্পগুলোতে ভেজাল বিক্রি হচ্ছে কিনা, জ্বালানির ওজন ঠিক আছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে কিছু পাম্প থেকে জ্বালানির নমুনা সংগ্রহ করে মান পরীক্ষা করা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে, কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমরা সতর্ক।”
অভিযানে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে সিএনজি পাম্পে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত : ১২:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬