ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
আজ বুধবার(১ এপ্রিল)বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সভায় সাংবাদিক প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন, ইলেকট্রনিক,প্রিন্ট ও বাসস ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময়

প্রকাশিত : ১২:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬