ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে আকস্মিক প্রচণ্ড ঝড়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে সড়কের পাশের একটি বড়ো গাছ ভেঙ্গে চলন্ত সিএনজির ওপর পড়ে। এতে সিএনজিতে থাকা হেলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ৩১ বছর পূর্তি উদযাপিত

চাঁদপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

প্রকাশিত : ০৪:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬