গোপালগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহাকে ঘিরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কামারদের কর্মশালায় এখন টুংটাং শব্দে মুখোর হয়ে উঠেছে। কুরবানির পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ ও কাটাকাটির প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে দিন-রাত এক করে কাজ করছেন স্থানীয় কামাররা।
ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দা, ছুরি, চাকু, বটি, হাসুয়া ও চাপাতিসহ বিভিন্ন ধারালো সরঞ্জামের চাহিদা। পৌরসদরের হাসপাতাল রোডসহ উপজেলার জয়নগর বাজার, শিবগাতি,রাজপাট,রামদিয়া, ঘোনাপাড়াসহ উপজেলার কামারশালাগুলোতে এখন চলছে পুরোদমে উৎপাদন ও শান দেওয়ার কাজ।

সরেজমিনে দেখা যায়, জ্বলন্ত কয়লার আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে নানা ধরনের ধারালো সরঞ্জাম। আগুনের তাপে লাল হয়ে ওঠা লোহাকে হাতুড়ির আঘাতে আকার দিচ্ছেন কারিগররা, আর চারপাশে ছড়িয়ে পড়ছে লোহার টুংটাং শব্দ, যা যেন ঈদের আগমনী সুরই ঘোষণা করছে।
শিবগাতি বাদল ভক্ত জানান, আমরা স্পিং ও লোহা ব্যবহার করে দা, বটি ও ছুরি তৈরি করছি। তবে স্পিংলোহা দিয়ে তৈরি জিনিসের দাম বেশি। দা এর দাম কেজি হিসেবে ১১০ টাকা দরে ৭৫০টাকা, ছুরির দাম ২০০ থেকে ২৫০ টাকা এবং বটি ৩৫০ টাকা বিক্রি করছি।দুই ঈদ ছাড়া তেমন কাজ থাকে না।কোন রকম টিকে আছি।

ডেস্ক রিপোর্ট 





















