ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সঙ্গে আরাঘচির বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ছবি প্রকাশ করেছেন তিনি।

এতে দেখা যাচ্ছে হামাসের শূরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ঈসমাইল দারউইস এবং হামাস ও হিজবুল্লাহর অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলছেন তিনি।

‘ইউরোপের বর্বর  অসভ্যদের খামেনির কফিনের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি’

ইউরোপের নেতাদের বর্বর ও অসভ্য হিসেবে  অভিহিত করে এক ইরানি আইনপ্রণেতা বলেছেন, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের পাশে ইউরোপীয় বর্বরদের দাঁড়াতে দেওয়া হয়নি।

শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মরদেহবাহী কফিন রাখা হয়। এতে বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানান। যারমধ্যে আরব ও মুসলিম বিশ্বের নেতা ছাড়াও চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু ইউরোপের কেউ শ্রদ্ধা জানাননি।

মোজতবা জারেই নামে এ আইনপ্রণেতা বলেছেন, ইউরোপীয়দের তারা দাওয়াত দেননি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “আমরা ইউরোপের বর্বর ও অসভ্য কোনো নেতাকে খামেনির কফিনের পাশে দাঁড়াতে দেইনি।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কথা উল্লেখ করে এ আইনপ্রণেতা আরও বলেছেন, তারা দুজন ইচ্ছে করেই ইউরোপের নেতাদের সভ্য দেশের মধ্যে ধরেননি এবং তাদের দাওয়াতও দেননি। কারণ ইউরোপীয়রা খামেনিকে হত্যা করার পরও চুপ ছিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সঙ্গে আরাঘচির বৈঠক

প্রকাশিত : ০৮:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬