ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মাইক্রোসফটের ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

সাড়ে চার হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এসব কর্মী ছাঁটাই করা হচ্ছে। এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। সোমবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে এআই অবকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ানো হচ্ছে।

বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করছে। চলতি বছরে এ খাতে বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এতে কোম্পানিগুলোর ওপর মুনাফা ধরে রাখা এবং প্রয়োজনীয় ব্যয় মেটানোর চাপ বেড়েছে। অ্যামাজন ও মেটাও এ বছর হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।

দীর্ঘ সময়ের মন্দার পর মাইক্রোসফট সোমবার এ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে এটিই কোম্পানিটির সবচেয়ে দুর্বল পারফরম্যান্স বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৭ শতাংশ তথা প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল। নতুন অর্থবছরের ব্যয় পরিকল্পনা নির্ধারণের সময় প্রতিষ্ঠানটি প্রায়ই জুন মাসে কর্মী ছাঁটাই করে থাকে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ব্যবসার প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত এপ্রিল পর্যন্ত ওপেনএআই এ খাতে একক বিক্রেতা ছিল। তবে এ ধরনের সেবা পরিচালনার জন্য ডেটা সেন্টার নির্মাণে বিপুল ব্যয় করতে হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ধীরে ধীরে দৈনন্দিন ব্যবসায়িক কাজকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করছে। এতে সফটওয়্যার খাতে প্রতিযোগিতা আরও বেড়েছে। অন্যদিকে, ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধির কারণে মেমরি চিপের দাম বেড়ে যাওয়ায় মাইক্রোসফট এক্সবক্স কনসোলের দামও বাড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোর- নড়াইল মহাসড়কে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণবারসহ আটক-১

মাইক্রোসফটের ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

প্রকাশিত : ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬