ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ভারতে আয়রন ডোমের মিসাইল তৈরির পরিকল্পনা ইসরায়েলের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ভারতের মাটিতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টাসেপ্টর মিসাইল তৈরির পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ভারতে এজন্য একটি কারখানা স্থাপন করতে পারে।

এখানে তৈরি করা হবে তামির মিসাইল। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এই মিসাইলগুলোই ছোড়া হয়। যেগুলো মাঝ আকাশে গোলা বা আক্রমণাত্মক মিসাইল ধ্বংস করে দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

একটি সূত্র এনডিটিভিকে বলেছে, ভারতে তৈরি তামির মিসাইল অন্যান্য দেশে রপ্তানি করতে পারবে ইসরায়েল। ভারতে তৈরির সুবিধা হলো তারা এখানে এগুলো কম দামে উৎপাদন করা যাবে এবং যখন প্রয়োজন হবে তখন ব্যাকআপ হিসেবে ভারত থেকে মিসাইল নিতে পারবে ইসরায়েলিরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে তারা প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সম্পর্কোন্নয়নের কথা বলেন।

আরেকটি সূত্র জানিয়েছেন, ভারতে মিসাইল তৈরির পরিকল্পনাটি এখন চূড়ান্ত হওয়ার কাছাকাছি আছে। এটির লক্ষ্য হলো যৌথভাবে যুদ্ধাস্ত্র উৎপাদন এবং নতুন প্রজন্মের সমরাস্ত্র উদ্ভাবন করা।

এছাড়া এরমাধ্যমে জরুরি পরিস্থিতিতে অস্ত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। যদি ভারত বা ইসরায়েলের জরুরি অস্ত্র প্রয়োজন পড়ে তখন একে-অপরের কাছ থেকে যৌথভাবে উৎপাদিত অস্ত্র নিতে পারবে।

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া থেকে তারেক রহমান: দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার ইতিহাস

ভারতে আয়রন ডোমের মিসাইল তৈরির পরিকল্পনা ইসরায়েলের

প্রকাশিত : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬