ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ইরান হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাবে না বরং যে কোনো মূল্যে এটির নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি।

রোববার (৯ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রধান বিচারপতি বলেছেন, তারা যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন।

আয়াতুল্লাহ আমোলি লারিজানি বর্তমানে ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি সুপিম লিডারের কর্তৃক সরাসরি গঠিত একটি সংস্থা। যা গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরামর্শক হিসেবে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর সঙ্গে সঙ্গেই হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। যা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ-অবরোধ আরোপ করেছে। এতে করে হরমুজ দিয়ে ইরানে যাওয়া-আসা করা কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

জনপ্রিয় সংবাদ

যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে

প্রকাশিত : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬