ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। এতে পানি জমে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন কেনাকাটা করতে আসা জনসাধারণ। একই সঙ্গে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যানচলাচলে ব্যাঘাত ঘটেছে। ফলে ভাড়া বেড়েছে রিকশাসহ অন্যান্য ছোট যানবাহনের।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টানা বর্ষণ শুরু হয়। এক ঘণ্টা পর বৃষ্টির ধারা কমলেও আকাশ মেঘলা আছে এবং প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত চলছে হালকা বৃষ্টিপাত।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউমার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত বৃষ্টিতে রাস্তায় হাটুপানি জমে গেছে। এতে যান চলাচল তীব্র ব্যাঘাত ঘটেছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা জনসাধারণ জলাবদ্ধতায় পড়েছেন অসহনীয় ভোগান্তিতে। ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমায় হলে ফিরতে শিক্ষার্থীরা মুখোমুখি হচ্ছেন চরম ভোগান্তির। এদিকে জলাবদ্ধতায় রিকশা ও অন্যান্য ছোট যানবাহনের ভাড়া স্বাভাবিকের তুলনায় বেড়েছে দ্বিগুণ। এ ছাড়া, জলাবদ্ধতায় নিউমার্কেটের ক্রেতা উপস্থিতি কমায় ব্যবসায়ীদের বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়েছে।

নিউমার্কেটের নুরজাহান সুপার মার্কেটের দোকানদার আব্দুল গফুর বলেন, ২০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। শুধু বর্ষাকালে না, একটু বৃষ্টিতেই মার্কেটের সামনের রাস্তায় পানি উঠে যায়। পানি উঠে গেলে কাস্টমার একদমই থাকে না। এই সমস্যা সারাজীবন থাকবে, সমাধান কেউ করবে না।

ঢাকা কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, বৃষ্টি হলেই ঢাকা কলেজের গেইট থেকে শুরু করে নায়েমের গলি-হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় পানি থাকায় খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজে বাহিরে যেতে পারি না। কলেজ প্রশাসন বা সিটি করপোরেশন জলাবদ্ধতা সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয় না।

জনপ্রিয় সংবাদ

ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

প্রকাশিত : ১২:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬