ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

লেবাননে গুরুতর আহত তিন ইসরায়েলি সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

দক্ষিণ লেবাননের আলী তাহের এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হয়েছে দখলদার ইসরায়েলের তিন সেনা। আর এ হামলার পরই শনিবার (১৫ আগস্ট) ভোরে লেবাননে হামলা চালানো হয়ে বলে জানিয়েছে ইসরায়েল। এতে ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, “আজ সকালে লেবাননের সীমান্তে ইসরায়েলি জনপদগুলোর সুরক্ষায় থাকা সিকিউরিটি জোনে আমাদের সৈনিকদের ওপর হামলা চালিয়ে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হিজবুল্লাহ। এই হামলায় আমাদের তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এর জবাবে আমাদের সেনাবাহিনী হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়েছে। যেখান থেকে এ হামলার নির্দেশ দেওয়া হয়েছে।”

ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলার দাবি করলেও লেবাননের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, তাদের হামলায় নারী ও শিশুও নিহত হয়েছে। এর জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, তারা পরবর্তীতে জানতে পারে হিজবুল্লাহ তাদের সদর দপ্তরে বেসামরিক লোকজনকে রেখেছিল।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

লেবাননে গুরুতর আহত তিন ইসরায়েলি সেনা

প্রকাশিত : ০১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬