ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে নিজস্ব লেকের মাছ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লেকের মাছ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের দেওয়া আশ্বাস অনুযায়ী প্রায় ৮০০ কেজি মাছ পাঁচটি আবাসিক হলের প্রায় ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

মাছ বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং আবাসিক হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জলাশয়ের মাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা গেছে। কর্তৃপক্ষের এ উদ্যোগকে শিক্ষার্থীদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে নিজস্ব লেকের মাছ বিতরণ

প্রকাশিত : ১০:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬