ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

হকি লিগ ফিরছে ৩ বছর পর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

২০২৩ সালের পর প্রথম বিভাগ হকি লিগ আর মাঠে গড়ায়নি। তিন বছর পর আবার এই লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার হকি ফেডারেশনের সভাকক্ষে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতিটি দলকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের দাবি ছিল। ফেডারেশনের পক্ষ থেকে এককালীন এত বড় অঙ্কের অর্থ দেওয়া সম্ভব না হলেও মাঠে ফেরাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিটি ক্লাবকে আড়াই লাখ টাকা অনুদান প্রদানের ইচ্ছা পোষণ করেন। তাতে আশ্বস্ত হয়ে লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে লিগের খেলোয়াড় দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬-৭ সেপ্টেম্বর। আর ২০ সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়াবে। এবার বিদেশি খেলোয়াড় থাকছে না। সিঙ্গেল লিগে খেলা হবে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

হকি লিগ ফিরছে ৩ বছর পর

প্রকাশিত : ০১:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬