ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সেনেগালের কোচ হলেন প্যাট্রিক ভিয়েরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছেন, ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন। এবার আফ্রিকান ফুটবলের মঞ্চে নতুন চ্যালেঞ্জ নিলেন প্যাট্রিক ভিয়েরা। ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়ে সেনেগালের ডাগআউটে বসবেন ৫০ বছর বয়সী ভিয়েরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল।

তারা লিখেছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার আনুষ্ঠানিক উপস্থাপনা এবং নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে… সেনেগালে আপনাকে স্বাগতম।’

ভিয়েরার নিয়োগের পেছনে বড় কারণ হিসেবে অবশ্যই কাজ করেছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। ক্রিস্টাল প্যালেস, নিস, স্ত্রাসবুর ও জেনোয়ার মতো ক্লাবে ডাগআউট সামলেছেন তিনি। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে আফ্রিকার ফুটবলে নিজের কোচিং অধ্যায়ের নতুন একটি অধ্যায় খুলতে যাচ্ছেন সাবেক এই তারকা।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় সেনেগাল। সেই ব্যর্থতার পরই পাপে থিয়াও ও তার পুরো কোচিং স্টাফকে সরিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন।

জলঢাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান-সাংবাদিক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

সেনেগালের কোচ হলেন প্যাট্রিক ভিয়েরা

প্রকাশিত : ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬