জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ ছোট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান।
দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নতুন কুঁড়ির সংগঠক সাইফুল আরা বায়েজিদ, জাতীয় হকি খেলোয়াড় পারভীন আক্তার এবং নতুন কুঁড়ির সংগঠক মো. মারুফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক অফিসার একেএম শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতাগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সমন্বয় এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















