ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতায় উস্কানির অভিযোগ: পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ নাশকতাসহ নানান অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতা কার্যক্রমে উস্কানি প্রদানের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো শিরোনামে অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের কাজকে “গুরুদণ্ডমূলক অপরাধ” হিসেবে আখ্যায়িত করা হয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

অভিযুক্তরা হলেন- প্রফেসর ড. মো: জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো: ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মোঃ শামীম খান ও সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই বিরোধী অবস্থান ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তারা পুনরায় এ ধরনের গুরুদণ্ড মূলক অপরাধ সংঘটিত করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে দুর্নীতি, অনিয়মসহ নানা ধরনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

হোটেল আশরাফীকে ১ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতায় উস্কানির অভিযোগ: পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

প্রকাশিত : ০৫:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬