কুমিল্লা প্রতিনিধি: “আমাার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের জন্য একটি পানির কল প্রতিস্থাপন করে প্রশংসায় ভাসছেন সংগঠনটি।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১ টায় “কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের” পাশে দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের টিনের ঘর মার্কেটের সামনে ওই পানির কলটি প্রতিস্থাপন করে দেয় সংগঠনটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার কলের হাতল চেপে পানি উত্তোলনে উদ্বোধন করা কালে “আমাার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের কর্মকর্তাগন ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের সভাপতি, দৈনিক আজকালের খবর দেবীদ্বার প্রতিনিধি- সাংবাদিক এ,আর আহম্মেদ হোসাইন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আব্দুল মালেক হাজারী।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, আবু তাহের হাজারী, খোরশেদ আলম হাজারী, আব্দুর রশিদ (কেনু) হাজারী, বাবুল হাজারী, জাহের হাজারী, শাহজাহান হাজারী, ইকবাল হাজারী, মো. কবির হোসেন, জহিরুল ইসলাম প্রমূখ।
আলোচকরা বলেন, এ, আর আহাম্মেদ হোসাইন এর উদ্যোগে গ্রাম উন্নয়নে প্রতিষ্ঠিত “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনটি গত দু’বছরে সেবামূলক কর্মকাণ্ডে এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মশক নিধন,
বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্তার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, অসহায় দরিদ্রদের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার উন্নয়নে কাজ করা, মাদক, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, করাসহ নানা কার্যক্রম পরিচালনায় সংগঠনটি সকলের মনে ঠাঁই করে নিয়েছে। আলোচকরা ভবিষ্যতে বাসযোগ্য আদর্শ গ্রাম গঠনে এ সংগঠনটি আরো ব্যপক পরিসরে এগিয়ে যাবে সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি এ,আর আহাম্মেদ হোসাইন বলেন, আমরা এলাকার ধনাঢ্য এ প্রবাসীদের সহায়তায় গ্রাম উন্নয়নে অনেকদূর এগিয়েছি। আমরা চাপানগর ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে পানির কল স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আমাদের কর্মকান্ডে অনুপ্রানীত হয়ে অন্যান্য গ্রামগুলো তার নিজ এলাাকার উন্নয়নে কাজ করলেই আমাদের স্বর্থকতা হবে।

ডেস্ক রিপোর্ট 






















