ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ডাকসুতে দায়িত্ব নেয়ার ১১ মাসে যে কাজ করেছি ১০৫ বছরে কেউ তা করতে পারেনি- ভিপি আবু সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, সমাজে এমন কিছু নেতা আছে যারা শুধু বক্তৃতাই দেয় কিন্তু বাস্তবে তাদের কোন কাজ করতে দেখা যায় না। আবার কিছু নেতা আছে যারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণিত করে। ডাকসুতে দায়িত্ব নেয়ার ১১ মাসে আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি। ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে, ক্যাম্পাসে সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি সবকিছুকে শুন্যের কোঠায় নামিয়ে এনে ছাত্রদের মূল কাজ পড়াশোনা, গবেষণা, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এ সময় জেলা জামায়াতের আমির মোঃ নাজমুল আহসানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম, অষ্টম শ্রেণী এবং এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদেরকে উপহার হিসেবে ক্রেস্ট ব্যাগ ও কলম প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী

ডাকসুতে দায়িত্ব নেয়ার ১১ মাসে যে কাজ করেছি ১০৫ বছরে কেউ তা করতে পারেনি- ভিপি আবু সাদিক কায়েম

প্রকাশিত : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬