ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালতে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) ও উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ০১:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬