ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

১২ হাজার মিটার অবৈধ জাল অপসারণ,চট্টগ্রাম বন্দরে অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙরে বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ জাল ও জাল স্থাপনের বিভিন্ন সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত রাখা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-১২ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজও অভিযানে সহযোগিতা করে।

অভিযানে শিপিং চ্যানেল থেকে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ মোট ১২ হাজার মিটার অবৈধ জাল এবং জাল স্থাপনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব অবৈধ জাল জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অভিযানের সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় জাল স্থাপন না করতে সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়। নিরাপদ নৌ-চলাচল ও জাহাজের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে নেভিগেশনাল চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নেভিগেশনাল ঝুঁকি কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নেভিগেশনাল নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মন্দির থেকে সোনা-রূপা চুরির ঘটনায় তরুণ গ্রেপ্তার,মালামাল উদ্ধার

১২ হাজার মিটার অবৈধ জাল অপসারণ,চট্টগ্রাম বন্দরে অভিযান

প্রকাশিত : ০২:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬