ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

দশমিনায় বন বিভাগের খালে বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের আওতাধীন একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। শনিবার বিকেলে চর হায়দার ফরেস্ট ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চর হায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পায় বন বিভাগ। পরে সেখানে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে মো. আল আমিনকে আটক করা হয়।

আটক আল আমিন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রহিম শিকদার।

বন বিভাগ জানায়, বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ ধরায় জলজ প্রাণী ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন চর হায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। এ সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চর হায়দার ফরেস্ট ক্যাম্পটি দশমিনা রেঞ্জের অধীনে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাভুক্ত।
দশমিনা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মন্দির থেকে সোনা-রূপা চুরির ঘটনায় তরুণ গ্রেপ্তার,মালামাল উদ্ধার

দশমিনায় বন বিভাগের খালে বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে যুবক আটক

প্রকাশিত : ০২:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬