ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহম্মেদ পিনু।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অতিভারী বৃষ্টির শঙ্কা চট্টগ্রামে, বাড়তে পারে নদ-নদীর পানি

দুমকিতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬